মাস্ক ব্যবহারের সঠিক পদ্ধতি - The News Lion

মাস্ক ব্যবহারের সঠিক পদ্ধতি

 


দি নিউজ লায়নঃ  করোনাভাইরাস প্রতিরোধে অনেকেই ফেস-মাস্ক ব্যবহার করছেন। কিন্তু এমন অনেকে আছে যারা মাস্ক পরছেন ভুল পদ্ধতিতে। সাধারণত যে মাস্ক প্রতিনিয়ত সবাই ব্যবহার করছেন সেটি সার্জিক্যাল মাস্ক। এই মাস্ক সুস্থ আর অসুস্থতার ক্ষেত্রে ব্যবহারবিধি ভিন্ন। সার্জিক্যাল মাস্কের সামনে নীল আর পেছনে সাদা রঙের থাকে। 


সুস্থ থাকলে শুধু দূষণ থেকে রক্ষার জন্য মাস্কটির সাদা রঙের অংশটি সামনে রেখে পরতে হবে এবং অসুস্থ হলে মানে জ্বর, ঠান্ডা, কাশি হলে নীল রঙের রেয়ার দেওয়া অংশটি সামনে রেখে মাস্ক পরতে হবে। এটা সবচেয়ে ভালো পদ্ধতি। চাইলে কাপড়ের মাস্ক ব্যবহার করা যেতে পারে সে ক্ষেত্রে সুতি কাপড় দুই বা তিন স্তরের হলে ভালো হয়। অথবা যেকোনো কাপড়ের মাস্ক ব্যবহার করতে চাইলে নিচে সার্জিক্যাল মাস্ক পড়ে নেওয়া উত্তম। এটি আপনাকে আরও বেশি সুরক্ষা দিতে পারে। খেয়াল রাখতে হবে মাস্ক ঠিকমতো আপনার মুখে লেগে আছে কি না এবং কোথাও যেন ফাঁকা জায়গা না থাকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.